চলতি সপ্তাহেই আসছে গ্রোক চ্যাটবটের উন্নত সংস্করণ

৩০ মার্চ, ২০২৪ ১৬:১৯  

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য সম্প্রতি চালু করা হবে গ্রোক চ্যাটবট। এবার সেই চ্যাটবটের উন্নত সংস্করণ গ্রোক ১.৫ চলতি সপ্তাহেই উন্মোচনের ঘোষনা দিয়েছেন এক্সএআই স্টার্টআপের মালিক ইলন মাস্ক।

আগে শুধু প্রিমিয়াম প্লাস সাবস্ক্রাইবারদের জন্য সুবিধাটি চালু ছিল। এরপর সেটি প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্যও চালু করা হয়।

বিজ্ঞাপনদাতারা প্লাটফর্ম ছেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে সাবস্ক্রিপশন প্ল্যান থেকে আয় বাড়ানোর উদ্যোগ নিয়েছেন মাস্ক। এর অংশ হিসেবেই নতুন এ ফিচার ব্যবহারের সুবিধা চালু করা হচ্ছে।

ডিবিটেক/বিএমটি